বরিশালে বোমা তৈরি সরঞ্জামসহ বোম্ব বাবুল গ্রেপ্তার বরিশালে বোমা তৈরি সরঞ্জামসহ বোম্ব বাবুল গ্রেপ্তার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

বরিশালে বোমা তৈরি সরঞ্জামসহ বোম্ব বাবুল গ্রেপ্তার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২
  • ৫৯০ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক::বরিশালে বাবুল হাওলাদার নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার কাছ থেকে পিস্তল, গুলি, বোমা তৈরির সরঞ্জাম ও বোমা উদ্ধার করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।শুক্রবার দুপুরে র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর জাহাঙ্গীর আলম র‌্যাব ৮ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব বরিশালের লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে বাবুল হাওলাদার ওরফে বোম্ব বাবুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, চার রাউন্ড এমোনেশন, তিনটি তাজা বোমা, বোমা তৈরিতে ব্যবহৃত ৮০০ গ্রাম গান পাউডার, ২৪টি ম্যাচ, ৫০টি মার্বেল, দুই প্যাকেট বিয়ারিং বল, ১০টি জর্দার কৌটা, ১২টি বিস্ফোরক ভর্তিকলম, ৫টি লাল টেপ, তিন রঙের ৫ মিটার বৈদ্যুতিক তার, ২ কেজি কাঁচের টুকরো ও বোমা ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ও ১৫২০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার বাবুল স্বীকার করেছে তিনি পেশাদার অস্ত্র ব্যবসায়ী ও বোমা কারিগর। বাবুলের বিরুদ্ধে ভোলা সদর ও দৌলতখান থানায় হত্যা, ডাকাতি, মাদক ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বরিশাল কোতয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর