তথ্যপ্রযুক্তি আইনের মামলায় বরিশালে সম্পাদক কারাগারে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় বরিশালে সম্পাদক কারাগারে – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

তথ্যপ্রযুক্তি আইনের মামলায় বরিশালে সম্পাদক কারাগারে

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২
  • ৪৮২ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরিশাল থেকে প্রকাশিত আঞ্চলিক দৈনিক ‘আজকের সময়ের বার্তা’ পত্রিকার সম্পাদক-প্রকাশক এম লোকমান হোসাইনকে তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। সোহেল মাহামুদ (৪৩) নামে জনৈক এক ব্যক্তির করা মামলায় রোববার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন লোকমান হোসাইন। সংশ্লিষ্ট আদালতের বিচারক ফারুক হোসেন সেই জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ আদেশ দেন।

সোহেল মাহামুদ ২০২০ সালের ২৭ আগস্ট ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে সাংবাদিক লোকমান হোসাইনকে অভিযুক্ত করে একটি নালিশি অভিযোগ করেন। সংশ্লিষ্ট আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে তা তদন্ত করে বাকেরগঞ্জ থানা পুলিশকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।লোকমান হোসাইন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক।

আদালত সূত্রে জানা যায়, সাংবাদিক লোকমান হোসাইন তার মালিকানাধীন ‘নিউজসেভেনবিডি.টিভি’ নামক অনলাইন নিউজপোর্টালে মামলার বাদী সোহেল মাহামুদকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করে এবং তা ফেসবুক পেইজে শেয়ার করেন। এতে মান ক্ষুণ্ন হয়েছে দাবি করে সোহেল মাহামুদ ঢাকার সাইবার আদালতে মামলা করেন।

আদালতের নির্দেশে অভিযোগটি বাকেরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নাছির উদ্দিন হাওলাদার তদন্ত করেন এবং এর প্রতিবেদন বরিশাল সাইবার ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেন।’সাংবাদিক লোকমানকে দ্রুত মুক্তি দেওয়াসহ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে, ‘নিউজ এডিটরস্ কাউন্সিল, বরিশাল। সংগঠনটির সভাপতি হাসিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক খন্দকার রাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর