ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ২০৪ সময় দর্শন

জেলা প্রতিনিধি::পটুয়াখালীর দুমকিতে ৪টি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় সজীব (২৫) নামে এক গরু চোর চক্রের সক্রিয় সদস্যকে হাতেনাতে ধরে ফেলে জনতা। মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) রাত ১টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের মোঃ আতাহার উদ্দিন এর গোয়াল ঘর থেকে এ গরু চুরি করা হয়। আটক সজীবের তথ্য মতে সে বরিশালের কোতোয়ালি থানার কাঠালতলা এলাকার খোকন হাওলাদারের ছেলে।

এসময় গরু চোর সজিব জানতার প্রশ্নের জবাবে জানায়, রাত ১ টার দিকে রফিক, রাঙ্গা ও মেহেদি সহ ৪ জন আতাহার উদ্দিনের গোয়াল ঘর থেকে ৪ টি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় লোকজন ধাওয়া করে। জনতার ধাওয়ায় ৩ জন পালিয়ে যেতে সক্ষম হলেও তাকে ধরে ফেলে। পরে পুলিশ এসে উত্তেজিত জনতার হাত থেকে সজিবকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুস সালাম বলেন, আটক আসামি সজিবের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর