বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র-প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মামলা বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র-প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মামলা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র-প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৬০ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> আদালতের আদেশ উপেক্ষা করে স্থাপনা ভেঙে ফেলায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বিরুদ্ধে মামলা হয়েছে। বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক রুবাইয়া আমেনা মামলাটি আমলে নিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে মামলাটি করেন নগরীর কাজীপাড়া এলাকার মনোয়ার হোসেন হাওলাদার। এই মামলায় মেয়র ছাড়াও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ ফারুখ হোসেনকে বিবাদী করা হয়েছেসংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. জালাল মামলার বিষয়টি বুধবার সকালে নিশ্চিত করেন

আদালত সূত্রে জানা যায়, ঢাকাবরিশাল মহাসড়কের পাশে ২২ নম্বর ওয়ার্ডে শিশু পার্ক করছে সিটি কর্পোরেশন। পার্কের কাজের জন্য তারা মনোয়ারের টিনশেড দোকান গত সপ্তাহে ভেঙে দেয়। ওই জমি নিয়ে সিটি কর্পোরেশনের সঙ্গে ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে মামলা চলছে মনোয়ারের। আদালত ওই জমির ওপর স্থিতিবস্থা দিয়েছেন

মনোয়ার হোসেন জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই জমিতে কোনো পক্ষ কাজ করতে পারবে না, আদালতের দেওয়া এমন আদেশের পরও সিটি কর্পোরেশন তার দোকান ভেঙে দিয়েছে। এই বিষয়টিও আদালতকে অবহিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে

তবে সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ফারুক দাবি করেছেন, ‘বরিশাল সিটি কর্পোরেশন কোথাও অবৈধভাবে কাজ করছে না। সেক্ষেত্রে আদালতের আদেশও উপেক্ষা করা হয়নি। ওই জমিতে আদালতের স্থিতিবস্থা আছে কী না, সেই সম্পর্কে তিনি কিছু তাৎক্ষণিক বলতে পারছেন না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর