স্ত্রীর যৌতুক মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে স্ত্রীর যৌতুক মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

স্ত্রীর যৌতুক মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২৪ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> স্ত্রী করা যৌতুক মামলায় জামিন চাইতে গিয়ে কারাগারে গেছেন আরিফুর রহমান নামের এক পুলিশ কর্মকর্তা। নায়েক পদমর্যাদার এই পুলিশ কর্মকর্তা বরিশাল মেট্রোপলিটন পুলিশের পিওএন শাখায় কর্মরত ছিলেন। তিনি মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের আবেদন করেন। সংশ্লিষ্ট আদালতের বিচারক আবু শামীম আজাদ তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে ট্রাইব‌্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফয়েজুল হক ফয়েজ জানান, উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন আসামি। সেটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক আবু শামীম আজাদ তা বাতিল করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আরিফুর বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাসিন্দা।

মামলার বাদী জেসমিন বেগম জানান, ২০১৩ সালে আরিফুরের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান আছে। বিয়ের কয়েক বছর পর থেকেই যৌতুকের জন্য আরিফুর তাকে নির্যাতন করতেন। গত বছরের সেপ্টেম্বরে তিনি স্বামীর নামে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন।জেসমিনের অভিযোগ, গত অক্টোবরে আদালতে হাজির হয়ে জামিন নিয়ে পরের মাসেই দ্বিতীয় বিয়ে করেন আরিফুর। জেসমিনের বাড়িতে গিয়ে তাকে ফের মারধরও করেন।

এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামির জামিন বাতিলের আবেদন করেন জেসমিন। বিচারক জামিন বাতিল করে আরিফুরকে কারাগারে পাঠানোর নির্দেশও দেন। পরে উচ্চ আদালত থেকে জামিন নেন আসামি।জানা গেছে, মামলার পরই আরিফুরকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ থেকে বরখাস্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর