দৌলতখানে শিক্ষকদের মানববন্ধন দৌলতখানে শিক্ষকদের মানববন্ধন – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

দৌলতখানে শিক্ষকদের মানববন্ধন

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ২২৮ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদকঃঃ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করন ও এমপিওভুক্ত সহ ৮ দফা দাবীতে ভোলার দৌলতখানে ইবতেদায়ী শিক্ষক-শিক্ষিকারা মানববন্ধন করেছেন। বুধবার দুপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের উপজেলা সদস্য সচিব মাওলানা সিদ্দিকুর রহমান, আহ্বায়ক জামাল উদ্দিন, সাবেক সম্পাকদ কবির আহমেদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে রেজিষ্ট্রেশন হওয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ করতে হবে।এছাড়াও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা নীতিমালা-২০১৮ বাস্তবায়ন, ডাটা বেইজ চূড়ান্তসহ ৮ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর বরাবর উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদারের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর