বরিশাল সিটি কর্পোরেশন আর্থিক অনিয়ম ও গ্রাহক হয়রানীর অভিযোগে স্যানিটারী ইন্সপেক্টরকে-অব্যহতিঃ বরিশাল সিটি কর্পোরেশন আর্থিক অনিয়ম ও গ্রাহক হয়রানীর অভিযোগে স্যানিটারী ইন্সপেক্টরকে-অব্যহতিঃ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

বরিশাল সিটি কর্পোরেশন আর্থিক অনিয়ম ও গ্রাহক হয়রানীর অভিযোগে স্যানিটারী ইন্সপেক্টরকে-অব্যহতিঃ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৩৩ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> দুর্নীতি করে অর্থ আত্মসাৎ ও গ্রাহক হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হককে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার বিকেলে সৈয়দ এনামুল হককে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। রাতে এই তথ্য নিশ্চিত করেন বিসিসি’র প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস।

বরিশাল সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হকের বিরুদ্ধে নগরীর কয়েকজন ভুক্তভোগী ব্যক্তি করপোরেশনে অভিযোগ দিয়েছেন।

১০ নম্বর ওয়ার্ডের ডিসিঘাট সংলগ্ন একটি রেস্তোরাঁর মালিক মাহমুদ হোসেন আশরাফ কর্পোরেশনে দেওয়া লিখিত অভিযোগে বলেন, রেস্তোরার স্যানিটারি লাইসেন্স দেওয়ার জন্য গত ৪ অর্থ বছরের ফি বাবদ মোট ১৫ হাজার টাকা নেন সৈয়দ এনামুল হক। কিন্তু তাকে মাত্র ৩ হাজার ৪৫০ টাকার রশিদ দেওয়া হয়। এছাড়া সৈয়দ এনামুল হক বিভিন্ন সময়ে মাহমুদ হোসেন আশরাফের রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুমকি দেন।

নগরীর ৬ নম্বর ওয়ার্ডের বেলতলা বাজারের আরব বেকারীর মালিক আল- আমিন লিখিত অভিযোগ দিয়ে বলেছেন, গত ১ বছর ধরে স্যানিটারি লাইসেন্স দেওয়ার কথা বলে সৈয়দ এনামুল হক আল-আমিনের কাছ থেকে চার দফায় ১২ হাজার টাকা নিলেও তাকে লাইসেন্স দেয়নি। বরং কয়েকদিন আগে আল- আমিনের বেকারিতে গিয়ে আরও ২ হাজার টাকা গ্রহণ করেন। আল-আমিন তার অভিযোগের সঙ্গে উপযুক্ত প্রমাণও দিয়েছেন।

এসব অভিযোগের বিষয়ে বিসিসি’র প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, অভিযোগগুলো পাওয়ার পর মেয়র মহোদয়ের নির্দেশে একাধিকবার তদন্ত করা হয়। তদন্তে অভিযোগগুলোর সত্যতা পাওয়ায় বুধবার সৈয়দ এনামুল হককে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর