রাশিয়ার সৈন্য সরানোর ঘোষণা নিয়ে ইউক্রেনের সংশয় রাশিয়ার সৈন্য সরানোর ঘোষণা নিয়ে ইউক্রেনের সংশয় – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

রাশিয়ার সৈন্য সরানোর ঘোষণা নিয়ে ইউক্রেনের সংশয়

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ২০৬ সময় দর্শন

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা জানিয়েছেন, রাশিয়া কিছু সৈন্যকে সীমান্ত থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিলেও তা করবে কি না এ নিয়ে তাদের সংশয় আছে।কিয়েভে এক সংবাদ সম্মেলনে দিমিত্রো কুলেবা বলেন, রাশিয়া থেকে প্রতিনিয়ত বিভিন্ন বিবৃতি দেওয়া হচ্ছে। আর তাই আমাদের একটি নিয়ম আছে; শুনে বিশ্বাস কর না, যখন দেখবে কোনো কিছু ঘটছে তখন বিশ্বাস কর।

তিনি আরো বলেন, আমরা যখন দেখব সৈন্য প্রত্যাহার করা হচ্ছে। তখন বিশ্বাস করব।যদিও রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে সামরিক মহড়া শেষে কিছু সৈন্য ঘাঁটিতে ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সৈন্যদের সরে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে ট্যাংকগুলোকে ট্রেনে ওঠানো হচ্ছে সরিয়ে নেওয়ার জন্য।রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, আমরা সব সময় বলেছি মহড়া শেষ হলেই সৈন্যরা ফিরে যাবে।

আর কিছু সৈন্য ফিরে যাওয়ার বিষয়টিকে সাধারণ বিষয় বলেই উল্লেখ করেন তিনি। তিনি জানিয়েছেন, নির্দিষ্ট সময় শেষে সব সৈন্যই ফিরে যাবে। আবার মহড়ার জন্য আসবে। এমন করেই চলতে থাকবে।তিনি দাবি করেছেন, পুরো বিশ্বব্যাপীই এটি চলে। সামরিক ক্ষেত্রে এটি স্বাভাবিক বিষয়। কিন্তু পশ্চিমা দেশগুলো বিষয়টিকে অন্যভাবে উপস্থাপন করছে।

সূত্র: সিএনএন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর