ঝালকাঠিতে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে বাসের সুপারভাইজার নিহত ঝালকাঠিতে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে বাসের সুপারভাইজার নিহত – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

ঝালকাঠিতে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে বাসের সুপারভাইজার নিহত

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
  • ২২৩ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠির রাজাপুরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের ২৫ যাত্রী। শনিবার রাত ৯টার দিকে উপজেলার পিংড়ি মোবারককাঠি এলাকায় খুলনা-বরিশাল আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়ানি।

রাজাপুর থানা পুলিশ জানায়, বরিশাল-পিরোজপুর রুটে চলাচলরত ‘আলহামদুলিল্লাহ’ পরিবহনের বাসটি যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার নিহত হন এবং অন্তত ২৫ যাত্রী হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নারীসহ তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় ও বরিশাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে নারীসহ তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশালে পাঠানো হয়।দুর্ঘটনার বাস ও ট্রাকের চালক বা হেলপার কাউকে পাওয়া যায়নি। দুটি যান সড়ক থেকে সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হচ্ছে।’

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর