ঝালকাঠিতে বিপুল পরিমাণ মাদকসহ স্কুল শিক্ষক আটক ঝালকাঠিতে বিপুল পরিমাণ মাদকসহ স্কুল শিক্ষক আটক – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন

ঝালকাঠিতে বিপুল পরিমাণ মাদকসহ স্কুল শিক্ষক আটক

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ২৪০ সময় দর্শন

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি দক্ষিণ পিপলিতা জোড়া পোল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভায়াগ্রা ,প্যাথেডিন সহ নেশাজাতীয় বিভিন্ন সিরাপ উদ্ধার করেন ঝালকাঠি মাদকদ্রব্য অধিদপ্তর। যার বাজারমূল্য আনুমানিক পাইকারি ৬০ হাজার টাকা। বুধবার বিকেল চারটায় ঝালকাঠির মাদকদ্রব্য অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে শহরের ব্রাক মোড়ে তুষা -তকি প্লাজার নিচতলায় নেছারাবাদ ফার্মার দোকানের মালিক দক্ষিণ পিপলিতা এলাকার বাসিন্দা মৃত নুর মহম্মদ এর পুত্র সাইফুল( ৪২)কে আটক করে। দক্ষিণ পিপলিতা গ্রামে বাড়িতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করেন। আটককৃত মাদক ব্যবসায়ী নিজবাড়ী কীর্তিপাশা বেশাইন খান গ্রামে।
ঝালকাঠি জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিচালক মোঃ আব্দুল কাদের বলেন গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটককৃত সাইফুল দীর্ঘদিন ধরে ঝালকাঠিতে পাইকারি ও খুচরা এইসব মাদক দ্রব্য বিক্রি করে আসছিলেন। আটককৃত মাদক ব্যবসায়ী ঔষধ ব্যবসার নামে ঝালকাঠি ব্যাক মোড়ে নেছারাবাদ ফার্মা নামের একটি ঔষধের দোকান রয়েছে । সেই দোকানেও বৈধ কোন কাগজ ছিল না।
আটককৃত সাইফুল স্বরূপকাঠি আতা নিম্ন মাধ্যমিক স্কুলের শিক্ষক ।
আটককৃত মাদক ব্যবসায়ীকে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংছিং মারমা এর ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে বিচারক ৫০ হাজার টাকা জরিমানা এবং এক বছরের কারাদন্ড প্রদান করেন। ও উদ্ধারকৃত মাদক জব্দ করেন ।আটককৃত মাদক ব্যবসায়ীর স্ত্রী আদালতে নগদ ৫০হাজার টাকা বুজিয়ে দিয়েছেন।আটককৃত মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর