বরিশাল র‌্যাবের অভিযানে ৫৭০ পিস ইয়াবাসহ  মাদকবিক্রেতা গ্রেপ্তার-৩ বরিশাল র‌্যাবের অভিযানে ৫৭০ পিস ইয়াবাসহ  মাদকবিক্রেতা গ্রেপ্তার-৩ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

বরিশাল র‌্যাবের অভিযানে ৫৭০ পিস ইয়াবাসহ  মাদকবিক্রেতা গ্রেপ্তার-৩

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩৫৭ সময় দর্শন

আজকাল ডেস্ক।। বরিশাল নগরী থেকে বিপুল সংখ্যক ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। শহরের বান্দরোডস্থ বহুমুখী সিটি মার্কেটের সামনে মাদক ক্রয় বিক্রয়কালে নজরুল খান (২২), সোহেল হাওলাদার (২৮) এবং সুলতান আহম্মেদ বাবু (২৫) নামের এই তিন মাদক বিক্রেতাকে হাতেনাতে গ্রেপ্তার করে। শুক্রবার সন্ধ্যারাতের ওই অভিযানে তাদের কাছ থেকে ৫৭০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির কিছু টাকা উদ্ধার করে। এই মাদক উদ্ধার অভিযানের বিষয়টি শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের নিশ্চিত করে বরিশাল রুপাতলী সদর দপ্তর।

র‌্যাব অফিস সূত্র জানায়- তাদের একটি টিম শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে টহলকালে জানতে পারে কোতয়ালি মডেল থানাধীন বান্দরোডস্থ বহুমুখী সিটি মার্কেট এলাকায় মাদক ক্রয় বিক্রয় চলছে। এমন খবরে সেখানে হানা দিলে তিন যুবক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তার নজরুল খান, সোহেল হাওলাদার এবং সুলতান আহম্মেদ বাবুর কাছ থেকে ৫৭০ পিস ইয়াবা ও নগদ আড়াই হাজার টাকা উদ্ধার করে।

এই ঘটনায় র‌্যাব ৮ এর ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর