নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৩৩৯ সময় দর্শন

মিলন কান্তি দাস। ।নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে মাধ্যমিক বিদ্যালয়ে কবিতা আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা এবং মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করা বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১০ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠান প্রধান মোহম্মদ জলিলুর রহমান আকন্দ’র সভাপতিত্বে এ আয়োজনে মুক্তিযুদ্ধে সরাসরি অংশ গ্রহণ করা বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী দুলাল মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে ষষ্ঠ থেকে অষ্টম ও নবম দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্ধারিত কবিতা ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে “ক” বিভাগের আবৃত্তিতে প্রথম স্থান অধিকার করে সৌমিলি দাস প্রথমা,দ্বিতীয় ফাহিয়া,তৃতীয় ফারজানা আক্তার রিয়া। “খ” বিভাগ আবৃত্তিতে প্রথম স্থান অধিকার করে মাইশা তাসনীম স্নেহা,দ্বিতীয় উম্মে রুবাইয়াত জিনান,তৃতীয় মিসরাত জাহান। সংগীত “ক” বিভাগে প্রথম স্থান অধিকার করে শারিকা ইসলাম মুন,দ্বিতীয় অন্বেষা বর্মন,তৃতীয় নিবেদিতা রায়। “খ” বিভাগ সংগীতে প্রথম স্থান অধিকার করে অনামিকা রানী শীল,দ্বিতীয় অন্তিকা মন্ডল,তৃতীয় বৃষ্টি আক্তার নয়ন মনি।
এছাড়াও ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় “ক” বিভাগে প্রথম ফাহিমা,দ্বিতীয় স্বপ্নিল, তৃতীয় সৌমিলি দাস প্রথমা। “খ” বিভাগে প্রথম মাইশা তাসনীম স্নেহা,দ্বিতীয় উম্মে রুবাইয়াত জিনান,তৃতীয় বৃষ্টি আক্তার নয়ন মনি।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামি লীগের সহ সভাপতি ও সাাবেক জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর