বরিশালে ২ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার বরিশালে ২ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

বরিশালে ২ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১৮০ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল নগরীতে শাহিদা বেগম নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের আমির কুটির এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে এই বিয়োগান্তের বিষয়টি নিয়ে কোনো মন্তব্য না করলেও ইমরান হোসেন দাবি করেছেন ২ সন্তানের জননী শাহিদা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।শাহিদার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়। তিনি স্বামী ও দুই সন্তানের সঙ্গে আমির কুটির এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

স্বামী ইমরান হোসেন বলেন, ‘রাত ১২টার দিকে শাহিদা বাচ্চাদের নিয়ে ঘুমাতে যায়। আমি পাশের রুমে কিছু কাজ করছিলাম। হঠাৎ একটা শব্দ শুনে গিয়ে দেখি গলায় ফাঁস দিয়েছে। আমাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না। কী কারণে আত্মহত্যা করল বুঝতে পারছি না।’বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) লোকমান হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটা এখনই বলা যাচ্ছে না। রহস্য উদঘাটনে আমাদের তদন্ত চলছে। যেহেতু বাসায় তার স্বামীও ছিল, তাই সন্দেহ হচ্ছে, এটি হত্যাও হতে পারে। তবে আমরা এখনও কাউকে আটক করিনি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর