বরিশালে ভূয়া ডাক্তার আটক বরিশালে ভূয়া ডাক্তার আটক – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

বরিশালে ভূয়া ডাক্তার আটক

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৪১৫ সময় দর্শন

তারিকুল ইসলামঃঃবরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ শনিবার দুপুরের দিকে হাসপাতালের দ্বিতীয় তলার শিশু মেডিসিন ওয়ার্ডের সামনে থেকে আটক করা হয় তাঁকে।আটক ভুয়া চিকিৎসক রাকিবুল ইসলাম নগরীর আমানতগঞ্জ কাজীর গোরস্থান এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি ঝালকাঠি পৌর এলাকার পেট্রল পাম্প মোড় সংলগ্ন রাজের বাড়িতে বসবাস করেন।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান জানান, সকাল থেকে হাসপাতালের শিশু মেডিসিন ওয়ার্ডের সামনে অ্যাপ্রোন পরিহিত অবস্থায় ও গলায় স্টেথিসকোপ ঝুলিয়ে ঘুরতে ছিল রাকিব। তখন ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসকেরা পরিচয় জানতে চায়। রাকিব নিজেকে চিকিৎসক পরিচয় দেয়। তাঁকে ওয়ার্ডের চিকিৎসকদের কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদে নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে স্বীকার করে। পরে তাঁকে পুলিশে দেওয়া হয়েছে।

বরিশাল কোতয়ালি মডেল থানার পরিদর্শক (ওসি/তদন্ত) লোকমান হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আটক রাকিবের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তাঁর অন্য কোনো মতলব ছিল কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর