কলাপাড়ায় বেতন চাওয়ায় শিক্ষককে মারধর এর অভিযোগ কলাপাড়ায় বেতন চাওয়ায় শিক্ষককে মারধর এর অভিযোগ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

কলাপাড়ায় বেতন চাওয়ায় শিক্ষককে মারধর এর অভিযোগ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২৩৯ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: পটুয়াখালীর কলাপাড়ায় স্কুলের বেতন টাকা চাওয়ায় জুলহাস চৌকিদার (২৬) নামের এক শিক্ষককে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ধানখালী ইউপির পাঁচজুনিয়া গ্রামে মর্নিংসান ক্যাডেট স্কুলে এ ঘটনা ঘটে। আহতাবস্থায় ওই শিক্ষককে রাতেই স্বজনেরা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।

আহত জুলহাস জানান, তিনি ধানখালী মর্নিংসান ক্যাডেট স্কুলের জমিদাতা এবং প্রতিষ্ঠানের অংশীদার। এ ছাড়াও ওই স্কুলে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে আসছিলেন। কিন্তু তাঁকে স্কুলের শেয়ারের টাকার হিসাব এবং পাঁচ মাসের বকেয়া বেতন টাকা দেওয়ার কথা বলে অনেক দিন ধরে কালক্ষেপণ করছিল অন্য অংশীদাররা। গতকাল শুক্রবার সন্ধ্যায় স্কুলে গিয়ে প্রধান শিক্ষক জুয়েলের কাছে টাকা চাইতে গেলে তাঁর কথাকাটাকাটির সৃষ্টি হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক জুয়েল হোসাইনের নেতৃত্বে পরিচালক সাইমুন ইসলাম সুমন ও স্বজল তাঁকে লাঠি দিয়ে পেটাতে থাকে। নির্যাতনের একপর্যায়ে জ্ঞান হারান তিনি। পরে সেখান থেকে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল বলেন, মারামারির ঘটনায় আমি জড়িত নই। বড় ভাই বাদশা ছোট ভাই জুলহাসকে মারধর করেছে।বিদ্যালয়ের পরিচালক সুমন বলেন, জুলহাস বই বাবদ ১০ হাজার টাকা পাবেন কিন্তু বেতনের টাকা পাবেন না। কারণ করোনাকালীন সময়ে প্রতিষ্ঠান বন্ধ ছিল।

কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর