পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় নিহত ৩ পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় নিহত ৩ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় নিহত ৩

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৬১৯ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক:: পটুয়াখালীর দুমকি-বাউফল সড়কের চরগরবদি এলাকায় দুই মোটরসাইকেল জটলার ওপর মালবাহী পিকআপভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর দুইজন।আহতদের আশঙ্কাজনক অবস্থায় দুমকি উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ পিকআপ চালক জহিরুল ইসলাম (৩৫) ও চালকের সহকারী জাকারিয়াকে (২২) আটক ও পিকআপটি জব্দ করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুমকি-বাউফল সড়কের বোর্ড অফিস বাজার সংলগ্ন বশিরিয়া বালিকা বিদ্যালয়ের সামনে প্রথমত দুইদিক থেকে আসা যাত্রীবাহী দুটি মোটরসাইকেলে মৃদু সংঘর্ষের ঘটনায় জটলা বাঁধে।

মুহূর্তেই বাউফলগামী এলপি গ্যাসবাহী পিকআপ ওই জটলায় চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বায়েজিদ (১৪) নিহত এবং অপর ৪ জন আহত হয়। পথচারী ও স্থানীয়রা আহত হাবিবুর রহমান (৪১), ইউসুফ মাস্টার (৪০), হীরা (১৮) ও মানিককে (২২) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দুমকি উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বরিশালে নেওয়ার পথে ইউসুফ মাস্টার (৪০) এবং হীরার (১৮) মৃত্যু ঘটে।নিহত বায়েজিদ, ইউসুব মাস্টার ও হীরার বাড়ি পটুয়াখালী সদর থানার শিয়ালী, ছোটবিঘাই ও লাউকাঠীর খলিশাখালী গ্রামে বলে জানা যায়।পুলিশ পিকআপ জব্দ ও চালক জহিরুল (৩৫), চালকের সহকারী জাকারিয়াকে (২২) আটক করেছে।নিহত বায়েজিদের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। অপর ২ ব্যক্তির লাশ থানায় আনা হচ্ছে বলে ডিউটি অফিসার এএসআই মেহেদী নিশ্চিত করেছেন।

দুমকি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর