একদিনে ৮১ জনের মৃত্যুদন্ড কার্যকর সৌদিতে একদিনে ৮১ জনের মৃত্যুদন্ড কার্যকর সৌদিতে – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

একদিনে ৮১ জনের মৃত্যুদন্ড কার্যকর সৌদিতে

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৫৯৬ সময় দর্শন

অনলাইন ডেস্কঃসৌদি আরব গত ১২ তারিখ শনিবার একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যা সংখ্যায় পুরো গত এক বছরের তুলনায় বেশি।দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানান, মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে ইয়েমেন এবং সিরিয়ার নাগরিকও রয়েছে। যাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ থেকে বিপথগামীতা, এরকম নানা ‘জঘন্য অপরাধের’ অভিযোগ ছিল বলে সংবাদ সংস্থাটি উল্লেখ করেছে।এসব অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ইসলামিক স্টেট গোষ্ঠী, আল কায়েদা, হুতি বিদ্রোহী গোষ্ঠীর সদস্য ছিল। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে সৌদি আরবে প্রায়শই অনেকে ন্যায়সঙ্গত বিচার প্রক্রিয়ার অধিকার পান না।

এসপিএ জানায়, মোট ১৩ জন বিচারক এই ব্যক্তিদের বিচার করেছেন এবং তারা তিন ধাপের বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছেন।মৃত্যুদণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনা ও নিরাপত্তাবাহিনীর সদস্যদের টার্গেট করা, হত্যা, অপহরণ, ধর্ষণ এবং চোরাচালানের মাধ্যমে সৌদি আরবে অস্ত্র প্রবেশ এরকম নানা ধরনের অভিযোগ ছিল।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে বিশ্বে যে সব দেশে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়ে থাকে সৌদি আরব তাদের মধ্যে অন্যতম।শীর্ষ পাঁচটি দেশের তালিকায় রয়েছে চীন, ইরান, মিশর এবং ইরাক।সৌদি আরবে জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করার রীতি প্রচলিত রয়েছে। গত বছর সৌদি আরব ৬৯ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে।অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে ২০২০ সালে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইরানে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর