বরিশালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে মহিলা দলের বিক্ষোভ সমাবেশ বরিশালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে মহিলা দলের বিক্ষোভ সমাবেশ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

বরিশালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে মহিলা দলের বিক্ষোভ সমাবেশ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ২২৯ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদকঃঃবরিশালে বেগম খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে মহিলা দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে মহিলা দল ও বিএনপি নেতাদের হাতে ছিল সয়াবিন তেলের খালি বোতল, আলু, ফুলকপি ও বাঁধাকপিসহ বিভিন্ন সবজি।সোমবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদররোড অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামীমা আকবরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, জেলা কৃষকদলের আহ্বায়ক এইচএম মহসিন আলম, মহিলা দল নেত্রী তাসলিমা কালাম পলি, পাপিয়া জেসমিন, হোসনে আরা বেগম বেবি, সেলিনা বেগম,রাশিদা বেগম প্রমুখ।সমাবেশ অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর মহিলা দল নেত্রী মারিয়া মুন্নি।

সমাবেশে বক্তারা বলেন, নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনতার নাভিশ্বাস উঠে গেছে। জনবিচ্ছিন্ন এ সরকারের জনগণের জন্য দরদ নেই। তাই আমরা আলু, ফুলকপি ও বাঁধাকপিসহ বিভিন্ন সবজি হাতে নিয়ে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছি। এসময় তারা নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর