হিজলায় যুবকের মরাদেহ উদ্ধার হিজলায় যুবকের মরাদেহ উদ্ধার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

হিজলায় যুবকের মরাদেহ উদ্ধার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৫৬৬ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালের হিজলায় মিলন দালাল (১৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার গৌরব্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকুশুরিয়া গ্রামে নিজ ঘরের আড়ার সঙ্গে যুবকের লাশ ঝুলতে দেখে থানায় খবর দেয় স্বজনেরা। পুলিশ এসে যুবকের লাশ উদ্ধার করে।নিহত মিলন উপজেলার গৌরব্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকুশুরিয়া এলাকার শামসুদ্দিন দালালের ছেলে। এসএসসি পাশ মিলন বড় ভাই নজরুল দালালের চা দোকানে সময় দিতেন।

হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম গিয়ে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে সুরতাহল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।ওসি বলেন, প্রাথমিকভাবে এই বিয়োগান্তের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর