ঝালকাঠিতে গৃহবধুকে ধর্ষনের অভিযোগে পুলিশের উপ-পরিদর্শক গ্রেফতার ঝালকাঠিতে গৃহবধুকে ধর্ষনের অভিযোগে পুলিশের উপ-পরিদর্শক গ্রেফতার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

ঝালকাঠিতে গৃহবধুকে ধর্ষনের অভিযোগে পুলিশের উপ-পরিদর্শক গ্রেফতার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৫৪৮ সময় দর্শন

নিজস প্রতিবেদক::ঝালকাঠির কাঠালিয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে শহরের শেখ রাসেল স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার তারাবুনিয়া তদন্ত কেন্দ্রে কর্মরত রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী ওই নারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলাটি করেন।মামলার এজাহারে জানা যায়, ওই নারী দুই ছেলে সন্তান নিয়ে বাড়িতে বসবাস করে আসছেন। তার স্বামী ব্যবসার কাজে চট্টগ্রামে থাকেন। নারীর ভগ্নীপতি স্থানীয় বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী। বোনের বাড়িতে যাওয়া আসার সময় তারাবুনিয়া তদন্ত কেন্দ্রের এসআই আলমগীর হোসেনের সঙ্গে পরিচয় হয়। গত ৩ এপ্রিল রাতে ওই নারীর বাড়িতে গিয়ে মারধরের পর ধর্ষণ করেন।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, আলমগীর হোসেনকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। বাদীকে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর