ঝালকাঠিতে মুক্তিযোদ্দার জমি দখলের অভিযোগ ঝালকাঠিতে মুক্তিযোদ্দার জমি দখলের অভিযোগ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

ঝালকাঠিতে মুক্তিযোদ্দার জমি দখলের অভিযোগ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২১৭ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদকঃঃ ঝালকাঠি শহরের ধোপারচক এলাকার এক আইনজীবীর বিরুদ্ধে অসহায় মুক্তিযোদ্ধার বসতঘর দখলের অভিযোগে উঠেছে। আজ মঙ্গলবার (৬ জুলাই) বেলা ১১টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে মুক্তিযোদ্ধা আনছার উদ্দিন জানান, ঝালকাঠি শহরের ধোপরচক এলাকায় তার ১৮ শতাংশ সম্পত্তি আইনজীবী এসএম ফজলুল হক কুক্ষিগত করে রেখেছেন। এ বিষয়ে তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রী, জেলা প্রশাসক ও থানায় লিখিত অভিযোগ করেছেন। কিন্তু কোন প্রতিকার না পেয়ে তিনি বর্তমানে এই করোনা মহামারীর মধ্যে বসতঘর ছাড়া হয়ে পরিবার নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন।

লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা আনছার উদ্দিন আরও বলেন, তার মালিকানাধীন ১২০ শতাংশ সম্পত্তি থেকে পারিবারিক প্রয়োজনে স্কুলশিক্ষক ফকরুল আলম ও আইনজীবী এসএম ফজলুল হকের কাছে কিছু জমি বিক্রর পর বাদ বাকি ১৮ শতাংশ সম্পত্তির ওপর একটি টিনসেড ঘর নিমার্ণ করে তিনি বসবাস শুরু করে আসছেন। পরবর্তীতে পারিবারিক কারণে ঘরটি তালাবদ্ধ করে আনছার উদ্দিন তার গ্রামের বাড়ি প্রতাপে চলে গেলে সেই সুযোগে আইনজীবী এসএম ফজলুল হক ‘তার প্রভাবশালী মেয়ে জামাইর’ প্রভাব খাটিয়ে ঘরটি কুক্ষিগত করে।

বর্তমানে মুক্তিযোদ্ধা আনছার উদ্দিন তার বসতঘরে আসতে চাইলে এসএম ফজলুল হক মামলা দিয়ে তাকে হয়রানি ও খুন জখমের হুমকি দেন। গত ২৭ জুন আনছার উদ্দিন তার পরিবারের সদস্যদের নিয়ে উক্ত ঘরে অবস্থানকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এসে ঘরে তালা দিয়ে চাবি তার জিম্মায় রাখেন। এ অবস্থায় একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই করোনা দুর্যোগের মধ্যে বসতঘর ফিরে পেতে প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন আনছার উদ্দিন।

এ বিষয়ে কাউন্সিলর তরুন কর্মকার বলেন, শান্তিশৃংখলা রক্ষায় আমি আপাতত ঘরটি আমার জিম্মায় রেখেছি। পরবর্তীতে উভয়পক্ষকে নিয়ে বসে সমাধান করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর