পিরোজপুর গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পিরোজপুর গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

পিরোজপুর গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫২ সময় দর্শন

পিরোজপুরের ইন্দুরকানীতে অসুস্থ শশুরের জন্য সকালের নাস্তা নিয়ে যাওয়ার পথে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ৭টার দিকে বালিপাড়া ইউনিয়নের পশ্চিম বালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের ওই গৃহবধু (৩২) নিজের বাড়ী থেকে পাশর্বতী শশুর বাড়ীতে যাওয়ার পথে একই এলাকার ওসমান গণির ছেলে মোঃ পান্না হাওলাদার (৪২) মুখোশ পরে পথ আটকায়। পরে ওই গৃহবধূর মুখ চেপে ধরে পাশের বাগানে নিয়ে যায়। তখন ধর্ষণের চেষ্টা করলে গৃহবধূ ডাক চিৎকার শুরু করেন ।এ সময় স্থানীয় লোকের উপস্থিতি হলে পান্না হাওলাদার পালিয়ে যায়।

ওই গৃহবধূ জানান, স্বামীর বাড়ী থেকে শশুরের জন্য সকালের নাস্তা নিয়ে যাওয়ার সময় পান্ন হাওলাদার আমার পথ আটকিয়ে আমার মুখ চেপে ধরে বাগানে নিয়ে আমারকে হেনস্থা করে। আমি ডাকচিৎকার করলে লোকজন এগিয়ে আসলে পান্না পালিয়ে যায়। পান্না আমাকে প্রায় সময় উত্যাক্ত করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, পান্নার নেতৃত্বে এই এলাকায় প্রতি নিয়ত তাস, জুয়া ও গাজার আসর বসে। এছাড়াও তারা বিভিন্ন অসামাজিক কর্মকান্ড সংঘঠিত করে।

ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, খবর শুনে পুলিশ পাঠিয়ে গৃহবধুকে উদ্ধার করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর