পিরোজপুর পূর্বশত্রুতার জেরে একটি পরিবার অবরুদ্ধ পিরোজপুর পূর্বশত্রুতার জেরে একটি পরিবার অবরুদ্ধ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

পিরোজপুর পূর্বশত্রুতার জেরে একটি পরিবার অবরুদ্ধ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২৫৬ সময় দর্শন
নিজস্ব প্রতিনিধিঃঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের একটি পরিবারকে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে সংকর সাচকি নামের ওই ভুক্তভোগী বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ ও বিভিন্ন ব্যক্তির দ্বারে দ্বারে ঘুরেও কোনো ফয়সালা পাননি। বর্তমানে তিনি তার পরিবার নিয়ে অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবন-যাপন করছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মৃত অতুল সাচকির ছেলে সংকর সাচকি সাথে প্রতিবেশী একই বাড়ির মৃত সুনিল সাচকির ছেলে সুজন সাচকির দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এনিয়ে একাধিকবার সালিস বৈঠক হলেও কোনো ফয়সালা হয়নি।
সংকর সাচকি একা হওয়ায় সুজন সাচকি বাড়ির অন্যান্যদের নিয়ে একজোট হয়ে সংকর সাচকির ঘরের চারপাশে বেড়া দিয়ে পরিবারটিকে অবরুদ্ধ করে রেখেছে। ইউনিয়ন পরিষদের টাকায় করা রাস্তা দিয়ে তাদের চলাচলে বাঁধা দিচ্ছে। বাগানের সুপারী, নারকেল জোর পূর্বক পেড়ে নিয়ে যায়। সালিস ব্যবস্থা অমান্য করে জোর পূর্বক জমিতে অনুপ্রবেশ করে দখলের চেষ্টা চালাচ্ছে।
অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। সাংবাদিকদের সামনেই প্রতিপক্ষরা সংকর সাচকিকে দেখে নেয়ার হুমকি দেয়।
অভিযোগ সম্পর্কে সুজন সাচকি সহ অন্যান্যদের কাছে জানতে চাইলে সাংবাদিকদের কাছে তারা কোনো বক্তব্য দিবেন না বলে জানায়। তারা বলেন, যেখানে বক্তব্য দেয়া লাগে সেখানে তারা বক্তব্য দিবেন।
এ ব্যাপারে দাউদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত বলেন, পরিষদের করা রাস্তা দিয়ে চলতে বাঁধা দেয়া ঠিক না। এটা অন্যায়। আমি তাদেরকে ডেকে বিষয়টি ফয়সালা করার চেষ্টা করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর