ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ২০৭ সময় দর্শন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পর্শ হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার স্ত্রীও।বুধবার রাতে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।নিহত কৃষকের নাম গোলাম রসুল (৩০)। তিনি উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের মৃত্যু আব্দুল মজিদ মোল্লার ছেলে। তবে পরিবার নিয়ে তিনি শ্রীরামকাঠী ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে থাকতেন।

নিহতের বড় ভাই ইব্রাহিম হোসেন মোল্লা জানান, রাতে গোলাম রসুল বাড়ির কাছের একটি জমির বোরো ধানের ক্ষেতে পানি দিতে যান। গভীর রাত হয়ে গেলেও তিনি বাড়ি ফিরে না এলে স্ত্রী মারুফা বেগম সেখানে গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। এ সময় তাকে উঠাতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।পরে স্থানীয়রা রসুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শুভ ওঝা জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো।

নাজিরপুর থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান, স্থানীয় সুলতান মোল্লার ছেলে রফিক মোল্লা ও আফতার ফকিরের ছেলে দুলাল ফকির সেখানে থাকা বিদ্যুতের খুঁটি থেকে সংযোগ নামিয়ে ইঁদুর মারার জন্য ফাঁদ পাতেন। সেই ফাঁদে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে।নাজিরপুর থানার ওসি (তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনিব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর