পিরোজপুরে ইটবাহী ট্রলিরচাপায় ভ্যানচালক নিহত পিরোজপুরে ইটবাহী ট্রলিরচাপায় ভ্যানচালক নিহত – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

পিরোজপুরে ইটবাহী ট্রলিরচাপায় ভ্যানচালক নিহত

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৬৫৩ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক::পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ভুবনেশ্বর ব্রিজের কাছে ইটবাহী ট্রলির চাপায় দেলোয়ার হোসেন সরদার (৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।দেলোয়ার হোসেন সরদার উপজেলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত রুস্তম আলী সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী শোহরাফ সরদার জানান, ইটবাহী গাড়িটি গাজীপুর থেকে পৌর শহরের দিকে যাচ্ছিল। ভুবনেশ্বর ব্রিজ পার হয়ে জেলা পরিষদ মার্কেটের সামনে গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দেলোয়ার হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ভাণ্ডারিয়া থানার এসআই ফারুক জানান, নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ইটবাহী ট্রলিটি জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর