স্বাস্থ্য বিধি মানছেনা বরিশালের বাস চালকরা! বিপাকে ট্রাফিক পুলিশ!! স্বাস্থ্য বিধি মানছেনা বরিশালের বাস চালকরা! বিপাকে ট্রাফিক পুলিশ!! – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

স্বাস্থ্য বিধি মানছেনা বরিশালের বাস চালকরা! বিপাকে ট্রাফিক পুলিশ!!

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ২৮৪ সময় দর্শন

স্বাস্থ্য বিধি মানছেনা বরিশালের বাস চালকরা ! বিপাকে ট্রাফিক পুলিশ!!

আজকাল ডেস্ক ॥ গন পরিবহনে স্বাস্থ্যবিধি না মেনে সামাজিক দূরত্ব বজায় না রেখে অতিরিক্ত যাত্রী এবং ভাড়া আদায় করার অপরাধে একধিক চালক কে গতকাল মামমলা দিয়েছে বরিশাল ট্রাফিক পুলিশ। গতকাল বরিশালের বিভিন্ন প্রবেশদ্বারে গন পরিবহনে অভিযান চালিয়ে এ মামলা দেয়া হয়।

গতকাল নগরীর কালিজিরা পুলিশ চেকপোষ্টে টিআই আব্দুর রহিমের নেতৃত্বে সার্জেন্ট ইমরান একধিক বাস চালক কে মামলা প্রদান করেন। এ সময়ে ভান্ডাড়িয়া থেকে ছেড়ে আসা রুপা পরিবহনের এক যাত্রী জরুরী সেবা ৯৯৯ ফোন করে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ জানান।

তাৎক্ষনিক ভাবে কালিজিরা চেক পোষ্ট এলাকায় বাসটি আটক করে ট্রাফিক পুলিশ। বাসের বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা পেয়ে বাসের চালক শাহিনকে মামলা প্রদান করা হয় একই সাথে যাত্রীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দিতে বলা হয়।

এ চেক পোষ্টে থাকা সার্জেন্ট ইমরান বলেন, বাসে মামলা দিতে গেলে অনেক সময়ে চালকদের সাথে বাকবিতন্ডায় জরিয়ে পরতে হয়। যার ফলে আমাদের অনেক সময় চরম বিপাকে পরতে হয়। এ বিষয়ে টিআই আব্দুর রহিম বলেন, প্রতিনিয়িত জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে অভিযোগ আসে গন পরিবহনে স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত ভাড়া এবং যাত্রী নেয় বাস চালকরা।

এ বিষয়ে বাস মালিক সমিতির সাধারন সম্পাদক কাওসার হোসেন সিপন বলেন, সকল বাস চালকদের বলা আছে স্বাস্থ্য বিধি মেনে যাত্রী নেয়ার জন্য। না নিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর