নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহেন্দ্র গাছের সাথে ধাক্কায় নিহত- ১  নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহেন্দ্র গাছের সাথে ধাক্কায় নিহত- ১  – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহেন্দ্র গাছের সাথে ধাক্কায় নিহত- ১ 

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২৯০ সময় দর্শন

মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি ।।  বরিশাল – ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্র গাছের সাথে ধাক্কা দিলে ১জন নিহত হয়।

জানা গেছে বরিশালের রুপাতলী থেকে ছেড়ে আসা মহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা দিলে একজন নিহত হয় এবং বাকি যাত্রীরা গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, ১ ডিসেম্বর শুক্রবার বিকেলে বরিশালের রুপাতলী থেকে পিরোজপুরগামী একটি মহেন্দ্র অতিরিক্ত গতির কারণে সড়কের পাশে একটি গাছে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘট। এসময় মহেন্দ্রর যাত্রী দীপঙ্কর সমদ্দার (৫৫) নামে একজন নিহত হন এবং বাকিদের গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরন করেছেন।

নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী জানান,দূর্ঘটনার শিকার মহেন্দ্র উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধির হেফাজতে রাখা হয়েছে। নিহত দিপঙ্কর সমদ্দারের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়ধিন আছে। তিনি আরও বলেন, খুব সম্ভবত তারা একটি ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর