আলোর পথের দিশারী, হাদিসের পাতা থেকে    আলোর পথের দিশারী, হাদিসের পাতা থেকে    – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

আলোর পথের দিশারী, হাদিসের পাতা থেকে   

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩৬২ সময় দর্শন

আলোর পথের দিশারী, হাদিসের পাতা থেকে  । 

                         بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

সহীহ বুখারী = ১০ম খণ্ড


হাদিস নাম্বার – ৫৯৭০

মাক্কী ইবনু ইবরাহীম (রহঃ) ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দুটি নিয়ামত এমন আছে, যে দুঁটোতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত। তা হল, সুস্থতা আর অবসর। আব্বাস আম্বরী (রহঃ) সাঈদ ইবনু আবূ হিন্দ (রহঃ) থেকে ইবনু আব্বাস (রাঃ) সুত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরুপ হাদীস বর্ণনা করেছেন।


হাদিস নাম্বার – ৫৯৭১

মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) আনাস (রাঃ) থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আয় আল্লাহ! আখিরাতের জীবনই প্রকৃত জীবন। সুতরাং আপনি আনসার আর মুহাজিরদের কল্যাণ দান করুন।


হাদিস নাম্বার – ৫৯৭২

আহমাদ ইবনু মিকদাম (রহঃ) সাহল ইবনু সা’দ সাঈদী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা খন্দকের যুদ্ধে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সঙ্গে ছিলাম। তিনি খনন করছিলেন এবং আমরা মাটি সরাচ্ছিলাম। তিনি আমাদের দেখছিলেন। তখন তিনি বলছিলেনঃ আয় আল্লাহ! আখিরাতের জীবনই প্রকৃত জীবন। সূতরাং আপনি আনসার ও মুহাজিরদেরকে মাফ করে দিন।


হাদিস নাম্বার – ৫৯৭৩

আবদুল্লাহ ইবনু মাসুলামা (রহঃ) সাহল ইবনু সা’দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, জান্নাতের মধ্যে একটা চাবূক পরিমাণ জায়গা দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। আর আল্লাহর রাস্তায় সকালের এক মুহৃর্ত অথবা বিকালের এক মুহৃর্ত দুনিয়া ও এর সব কিছু থেকে উত্তম।


হাদিস নাম্বার – ৫৯৭৪

আলী ইবনু আবদুল্লাহ (রহঃ) আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমার উভয় কাঁধ ধরে বললেনঃ তুমি এ দুনিয়াতে একজন মূসা ফির অথবা পথযাত্রীর মত থাক। আর ইবনু উমর (রাঃ) বলতেন, তুমি সন্ধ্যায় উপনীত হলে আর ভোরের অপেক্ষা করো না এবং ভোরে উপনীত হলে সন্ধ্যার অপেক্ষা করো না। তোমার সুস্থতার অবকাশে পিড়ীত অবস্হার জন্য সঞ্চয় করে রেখো। আর জীবিত অবস্থায় তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি নিও।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর