মা বাড়িতে না ফেরায় মেয়ে অভিমান করে আত্নহত্যা মা বাড়িতে না ফেরায় মেয়ে অভিমান করে আত্নহত্যা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

মা বাড়িতে না ফেরায় মেয়ে অভিমান করে আত্নহত্যা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮২ সময় দর্শন

মা ছাহেরা বেগম অভিমান করে  স্বামী বাড়িতে না ফেরার কারনে পোকা মারার ওষুধ সেবন করে তার মেয়ে রহিমা বেগম আত্মহত্যা করেছে। আত্মহননকারী কিশোরীর নাম রহিমা বেগম। রহিমার গ্রামের বাড়ি আমতলী উপজেলার উল্টাখালী গ্রামে। কামাল হাওলাদারের মেয়ে রহিমা বেগম।  ৬ সেপ্টেম্বর (সোমবার) সকালে মা ছাহেরা বেগমকে আনতে যায় মেয়ে তার নানা বাড়ি। কিন্তু নানাবাড়ির লোকজন ছাহেরা বেগমকে স্বামীর বাড়ি ফিরতে দেয়নি। মা কে আনতে ব্যর্থ হওয়ায় নিজ বাড়িতে এসে সোমবার বিকেলেই ধান খেতের পোকা মারার ওষুধ সেবন করে ওই কিশোরী আত্মহত্যার চেষ্টা চালায়। এসময় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

আত্মহননকারী ওই কিশোরীর বাবা কামাল হাওলাদার জানান, আমার স্ত্রী ছাহেরা বেগম আমার সঙ্গে ঝগড়া করে দীর্ঘদিন তার বাপের বাড়ি উঠে আছে। আমি একাধিকবার ছাহেরাকে আমার ঘরে ফেরানোর চেষ্টা করেছি। কিন্তু শ্বশুরালয়ের লোকজন তাকে আমার কাছে আসতে দেয়নি।

শেবামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, রহিমার লাশ মর্গে রয়েছে। অন্যদিকে বরিশাল কোতয়ালী মডেল থানার ডিউটি অফিসার আব্দুস সবুর খান বলেন,রহিমা আত্মহত্যা ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর