বরগুনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার বরগুনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

বরগুনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৮ সময় দর্শন

বরগুনার পাথরঘাটায় বিষখালী ও বলেশ্বর নদীর মোহনা এলাকায় ট্রলারডুবির ঘটনায় তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঝড়ের কবলে পড়ে ১১ জন জেলেসহ উল্টে যায় আব্দুর রাজ্জাকের মালিকানাধীন ‘আল্লাহর দান’ নামে ট্রলারটি। এ ঘটনায় আটজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন তিন জেলে।

মৃতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার হোচেন আলীর ছেলে ইব্রাহিম (২৮), তোতা মিয়ার ছেলে মনির (২২) ও বাদুরতলা এলাকার আব্দুল কুদ্দুস মুন্সির ছেলে সরোয়ার (২৫)।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সহ-সভাপতি আবুল হোসেন ফরাজী জানান, ঘটনার পরপরই ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে নিখোঁজদের পরিবারের সদস্যদের নিয়ে তিন জেলেকে উদ্ধারে ট্রলার পাঠানো হয়। তারাই ওই তিনজনের মরদেহ উদ্ধার করেন। তবে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

কোস্টগার্ডের দক্ষিন জোন পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার জানান, তিনজন জেলে নিখোঁজের বিষয়ে জানলেও মরদেহ উদ্ধারের তথ্য এখনো তারা পাননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর