বরগুনায় নৌকা সমর্থন কর্মীর মোটরসাইকেলে আগুন বরগুনায় নৌকা সমর্থন কর্মীর মোটরসাইকেলে আগুন – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

বরগুনায় নৌকা সমর্থন কর্মীর মোটরসাইকেলে আগুন

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ২৬৮ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক:: বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বাড়ির সামনে থেকে আগুনে পোড়ানো অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (০৯ নভেম্বর) রাত ১২টার দিকে ইউনিয়নের পরীরখাল বাজার সংলগ্ন স্বতন্ত্র প্রার্থী (আনারস) আবদুল বারী বাদলের বাড়ির সামনে থেকে পোড়ানো মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। তবে এসময় উদ্ধার মোটরসাইকেলের মালিককে সেখানে পাওয়া যায়নি।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও বেতাগী সার্কেল) মেহেদী হাসান সাংবাদিকদের জানান, রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়দের খবরে পরীরখাল বাজার সংলগ্ন এলাকা থেকে আগুনে পোড়ানো একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনার এক ঘণ্টা পরে পরীরখাল এলাকার বাসিন্দা রিপন মিয়া নামের এক ব্যক্তি যোগাযোগ করে পুলিশকে জানায় ওই মোটরসাইকেলের মালিক তিনি।

মেহেদী হাসান জানান, রিপনের দাবি তিনি নৌকা মার্কার কর্মী। সভা শেষে ফেরার পথে ওই এলাকায় আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বাদলের সমর্থকরা তার ওপর হামলা করলে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালান তিনি। পরে তিনি জানতে পারেন মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।

রিপনের সাথে যোগাযোগ করা হলে তিনি একই দাবি করে বলেন, স্বতন্ত্র প্রার্থী বাদলের সমর্থকরা তার ওপর হামলা করেছিল। জীবন রক্ষার্থে তিনি পালিয়ে বাঁচেন। পরে তার মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

স্বতন্ত্র প্রার্থী আবদুল বারী বাদলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বলেন, আমি খোঁজ নিয়ে জেনেছি আমাকে ফাঁসাতে নৌকার প্রার্থী তার কর্মীদের দিয়ে রিপনের মোটরসাইকেলে আগুন দিয়ে ফেলে রেখে যায়।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান সাংবাদিকদের বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি। প্রকৃতপক্ষে সেখানে কী ঘটেছিল তদন্তে বের হয়ে আসবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর