বরগুনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত বরগুনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

বরগুনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৫২ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: বরগুনা সদর উপজেলার সোনাখালি এলাকায় অলিউল্লাহ (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সাড়ে বারোটায় দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত অলিউল্লাহ ৫ নম্বর আয়লা পতাকাটা ইউনিয়নের বৈকালীন বাজারের কান্দার বাড়ি গ্রামের আব্বাস হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে বারোটার দিকে অলিউল্লাহ বরগুনা সদর বাস স্ট্যান্ড থেকে বাবার মোবাইল ফোন পেয়ে বাড়ির উদ্দেশে রওনা করে। তিনি ব্র্যাক অফিসের সামনে আসলে পার্শ্ববর্তী রাস্তা থেকে মূল সড়কে হঠাৎ বাইসাইকেল রাস্তায় উঠে যায়। এতে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়।স্থানীয়রা আহতাবস্থায় মটরসাইকেল চালকে উদ্ধার করে বরগুনা সদর জেনারেল হাসপাতালে নিলে অলিউল্লাহকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।

বরগুনা সদর হাসপাতালে জরুরী বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো: মামুন বলেন, দুর্ঘটনার পরে মাথায় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে ভর্তি আসার আগেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আলী আহম্মেদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি এবং কোন আটক করা হয়নি । ঘটনাটি স্থানীয়রা সদর থানায় জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর