মাধ্যমিক শিক্ষা জাতীয় করনের কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নে নলছিটিতে প্রধান শিক্ষকদের সভা মিলন মাধ্যমিক শিক্ষা জাতীয় করনের কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নে নলছিটিতে প্রধান শিক্ষকদের সভা মিলন – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

মাধ্যমিক শিক্ষা জাতীয় করনের কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নে নলছিটিতে প্রধান শিক্ষকদের সভা মিলন

তারিকুল ইসলাম
  • আপডেটের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২৮৮ সময় দর্শন

 কান্তি দাস, প্রতিনিধি,নলছিটি::ঝালকাঠি মাধ্যমিক শিক্ষা জাতীয় করনের দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় অবস্থান কর্মসূচী সফল করতে নলছিটিতে প্রধান শিক্ষকদের সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই শনিবার সকাল ১১টায় নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মিলনায়তনে উপজেলার শিক্ষক সংগঠনের এক সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) এর সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জলিলুর রহমান আকন্দ’র সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ গ্রহণ করেন। বিটিএ নলছিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন শাহীনের সঞ্চালনায় শিক্ষকদের দাবির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ বরিশাল মহানগরীর সভাপতি মোঃ আজাদ ফারুক।

প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন জোমদ্দার, সুলতান আহমেদ, মোঃ আঃ মালেক,মোঃ জাকির হোসেন আকন প্রমুখ। বক্তারা বেসরকারি শিক্ষকদের অবস্থান কর্মসূচী সফল করতে কেন্দ্র ঘোষিত যে কোন কর্মসূচী বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এবং শিক্ষক নেতাদের ডেকে নিয়ে অসম্মান করার তীব্র প্রতিবাদ জানান।

সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শিক্ষক সমাজের প্রাণের দাবি মেনে নেওয়ার জন্য জোর দাবি জানান। সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান প্রধান আবুল কাশেম,মোঃ শাহীন হোসেন, গিয়াস উদ্দিন, মোঃ মজিবুর রহমান, মোঃ হুমায়ুন কবীর খান, শেখর চন্দ্র মন্ডল,আঃ জলিল হাওলাদার, সৈয়দ নান্নু মিয়া,দেলোয়ার হোসেন, মোঃ মহসিন ইসলাম, মোঃ আবদুল মালেক,মোঃ আমিনুল ইসলাম, মোঃ মাহবুবুর রহমান, অমল কৃষ্ণ রায় চৌধুরী,বিশ্বজিত রায়,মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আবুল কলাম আজাদ,মোঃ ফারুক আহমেদ খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর