ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় পুলিশের মামলা ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় পুলিশের মামলা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় পুলিশের মামলা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২০৪ সময় দর্শন

ঝালকাঠি।। ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসার স্মৃতি নামে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৩ জুলাই) রাতে ঝালকাঠি সদর থানার এসআই সুশংকর বাদী হয়ে তিনজনের নামে মামলা দায়ের করেন।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামীরা হলেন, বাসের চালক মোহন (৪০), সুপারভাইজার মিজান (৩০) ও হেল্পার আকাশ (১৭) গত শনিবার সকাল পৌনে ১০টার দিকে ভান্ডারিয়া থেকে বরিশাল যাওয়ার পথে ঝালকাঠির গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী বাসটি উল্টে পানিতে পড়ে গিয়ে ১৭ জন নিহত হয়েছেন।

এদের মধ্যে ৮ জন নারী, ৬ জন পুরুষ ও ৩ জন শিশু। এ ঘটনায় আরও ৩৫ জনকে আহত হয়েছেন।এদিকে দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর