পিরোজপুরে যুবলীগ নেতাকে মারধর পিরোজপুরে যুবলীগ নেতাকে মারধর – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

পিরোজপুরে যুবলীগ নেতাকে মারধর

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৪৭ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদকঃঃ পিরোজপুরের ইন্দুরকানীতে ইউএনওর অফিসে ইউএনওর উপস্থিতিতে যুবলীগ নেতার উপর হামলা। রোববার সকালে ইউএনও অফিসের সামনে এ ঘটনা ঘটে।জানা যায়, নবাগত যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের সাথে ইন্দুরকানী উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ নাসির উদ্দিন সেপাই দেখা করতে আসলে সাবেক উপজেলা যুবলীগের সভাপতি ও আওয়ামীলীগের নেতা মোঃ নুরুজ্জামান খানের ছেলে যুবলীগ নেতা নবীন অতর্কিত ভাবে নাসির উদ্দিন সেপাইর উপর হামলা চালায় । হামলায় বেপোরোয়া ভাবে মাথায় আঘাত করলে সে গুরুত্বর আহত হয়। খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ ও আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

নবীনের পিতা মোঃ নুরুজ্জামান খান জানান, আমার ছেলে মোটরসাইকেলে উপজেলা পরিষদের সামনে আসলে নাসির সেপাইয়ের সাথে কথা কাটাকাটি হয়। তখন নবীনকে নাসির সেপাই চর থাপ্পর মারে। এতে নবীন ক্ষিপ্ত হয়ে নাসির সেপাইর উপর হামলা করেন ।

হামলায় স্বীকার উপজেলা যুবলীগের সহ সভাপতি নাসির সেপাই জানান, পূর্বপরিকল্পিত ভাবে ইউএনও সামনে নবীন আমার উপর হামলায় চালায় । তাতে আমি গুরুত্বর আহত হই।বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম জানান, মারামারি ঘটনার পরে উভয়ের মধ্যে আমার কার্যালয়ে বসে মিমাংসা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর