পিরোজপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে জেরে সংঘর্ষে কৃষক নিহত পিরোজপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে জেরে সংঘর্ষে কৃষক নিহত – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

পিরোজপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে জেরে সংঘর্ষে কৃষক নিহত

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২২৪ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধি :: পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত কৃষক আব্দুল হক শিকদার (৫০) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা গেছেন। নিহত আব্দুল হক শিকদার দক্ষিণ বড় মাছুয়া গ্রামের মৃত হাতেম শিকদারের ছেলে।এ ঘটনায় নিহতের চাচাতো ভাই রুহুল শিকদার ১৯ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মতলেব শিকদার ও নাসির হাওলাদারের মধ্যে পিরোজপুর সহকারী জজ আদালতে জমি সংক্রান্ত দেওয়ানি মামলা চলমান রয়েছে। শুক্রবার সকালে মতলেব শিকদার দীর্ঘ দিনের ভোগদখলীয় জমিতে চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষ নাসির হাওলাদার বাধা দেয়। এ সময় বাক-বিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের ৫ নারীসহ ২০ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক দু’পক্ষের ৮ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। গুরুতর আহত আব্দুল হক শিকদারকে বরিশাল থেকে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মাওয়া এলাকায় অ্যাম্বুলেন্সে মারা যান। এ ঘটনায় পুলিশ নাসির হাওলাদার, তার ছেলে ছগির ও আইয়ুব নামে ৩ জনকে আটক করেছে।এদিকে পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা: নূরুল ইসলাম বাদল মামলার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতাকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর