ঝালকাঠিতে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টা: আটক ২ যুবক ঝালকাঠিতে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টা: আটক ২ যুবক – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

ঝালকাঠিতে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টা: আটক ২ যুবক

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৫৩০ সময় দর্শন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির সদর উপজেলার কেওড়া ইউনিয়নের পাকমহর গ্রামে এক বাকপ্রতিবন্ধী কিশোররীকে তার নিজ ঘরে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই কিশোরীর দিনমজুর বাবা-মা সকালে কাজে বের হলে সেই সুযোগে একই এলাকার মামুন ফকির ও শুভ নামের দুই যুবক ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই বাকপ্রতিবন্ধী কিশোরীর মা ঘরে এলে মেয়েটি ইশারায় তাকে সব ঘটনা বলার চেষ্টা করে। এরপর দুপুরে ওই কিশোরীর বাবা ঝালকাঠি সদর থানায় এসে পুলিশকে ঘটনা জানায়। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবক মামুন ফকির ও শুভকে আটক করে।অভিযুক্ত মামুন পাকমহর গ্রামের আব্দুল জলিল ফকিরের ছেলে এবং শুভ শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামের মুরাদ হোসেনের ছেলে।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনার সাথে জড়িত দুই যুবককে আটক করা হয়েছে। ভিকটিম কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর